233245

‘বিএনপির সাথে যারা ঐক্য করেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার’

বিএনপির সাথে যারা ঐক্য করেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কেননা বিএনপির কোন রাজনৈতিক আদর্শ নেই। তারা একই আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। এই থেকে সন্দেহ হয়, তারা আদৌ নির্বাচনে আসবে কিনা?বুধবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের কাছে মাদারীপুর- ২ আসনের মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মনোনয়ন পত্র জমাদানের সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সাথে ছিলেন।

এসময় নৌমন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি চ্যালেঞ্জ নিয়ে আওয়ামী লীগ কাজ করছে। একটি হলো উন্নয়নের ধারা অব্যাহত রাখা, অন্যদিকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে দেশ থেকে চীরতরে নির্মূল করা। পাশাপাশি জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া আওয়ামী লীগের মূল উদ্দেশ্যে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার আবারো ক্ষমতায় আসবে। এজন্য নির্বাচন চলাকালে সকলকে আচরণবিধি মেনে চলতে হবে। সকলে আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ ব্যাপারে প্রার্থী ও নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

ad

পাঠকের মতামত