233127

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা

বিউটি পার্লারের আড়ালে চলছিল দেহব্যবসা। অবশেষে ধরা পড়লো সেই চক্র। ইতিমধ্যে ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের বেঙ্গালোরের।সূত্র জানায়, সেখানে রমরমিয়ে চলছিল সেক্স ব়্যাকেটের কারবার৷ বিউটি পার্লারের মালিক ও তার এক সাগরেদ এই কারবারে যুক্ত ছিল৷ জেনি এবং সিরাজুদ্দিন দুই ব্যক্তিও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে দুজনের নাম পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র দেহব্যবসা নয়, এর পাশাপাশি চলত মানব পাচারকারীর কাজও৷ এই সমস্ত অপরাধীরা কাজ দেওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হত যুবতীদের৷ এরপর তাদেরকে বাধ্য করা হত দেহ ব্যবসায় নামতে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাতে তল্লাশি অভিযান চালায় সেখানে। এরপরই সেক্স ব়্যাকেটের জাল থেকে নয়জন যুবতীকে উদ্ধার করেছে পুলিশ৷ এই সমস্ত যুবতীদের মধ্যে তিনজন ছিল নাগাল্যান্ড ও থাইল্যান্ডের ছিল বলে জানা গিয়েছে।

পাশাপাশি উদ্ধার হওয়া তরুণীদের একজন ছিল আসমের এবং বেঙ্গালুরু শহরের ছিল একজন৷ সদাশিবনগর পুলিশ স্টেশন এবং পরপান্না আগ্রাহর পুলিশ স্টেশন থেকে অভিযান চালিয়ে শিবাই থাই স্পা এবং লোটাস ক্লাসিক স্পা থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে৷ এছাড়াও উদ্ধার হয়েছে নগদ প্রায় ২লক্ষ টাকা এবং ১৪টি মোবাইল ফোন৷

ad

পাঠকের মতামত