232968

শরিকদের ৬০টির বেশি আসন দিচ্ছে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোকে ৬০টির বেশি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, জামায়াত ছাড়া ২০ দলকে ১৫টি আসন ছাড়া হয়েছে এখন পর্যন্ত।তবে ঐক্যফ্রন্টকে কতটি ছাড়া হয়েছে তা জানাননি তিনি।সব মিলে কতটি আসন বিএনপি ছাড়বে এমন প্রশ্নে তিনি বলেন, মোর দেন সিক্সটি হবে। এটা এদিক-সেদিক হতে পারেএছাড়া এখন পর্যন্ত বিএনপি ৮০০ মনোনয়ন চিঠি বিতরণ করছে বলে জানান ফখরুল।

ad

পাঠকের মতামত