232965

দলীয়ভাবে মনোনয়ন, পরে হবে চূড়ান্ত: কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, এখন দলীয়ভাবে মনোনয়ন দেয়া হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় জোটগতভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে।মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বেইলি রোডের বাসায় সাংবাদিকদের তিনি একথা বলেন।এর আগে ঐক্যফ্রন্টের আসন বণ্টন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ড. কামাল হোসেন।এ বিষয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এখন সবাই দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে, কারা চূড়ান্তভাবে জোট থেকে ভোট করবেন।’ড. কামাল হোসেন জানান, গণফোরাম বিএনপির কাছে ৩০-৪০টি আসন চেয়েছে। আজই তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে ঢাকায় দুটি আসন চাওয়া হয়েছে। তবে কোন দুটি আসন, তা তিনি জানাতে রাজি হননি।ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘আজকের বৈঠকে নির্বাচনী ইশতেহার বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল বুধবার ইশতেহার ঘোষণা করা হতে পারে।’

কারও নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের জানান, আসন বণ্টন নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তারা ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবন।

ad

পাঠকের মতামত