232941

দুই পায়ে গুলি হাসপাতালে পুলিশের এসআই

রাজধানী গুলিস্তান ট্রাফিক বক্সে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন।মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ভর্তি করা হয়। এসআই ওবায়দুর পল্টনের ফুলবাড়ীয়ার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, কয়েকজন পুলিশ সদস্য দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। এই পুলিশ কর্মকর্তার পায়ে গুলির চিহ্ন দেখেছি।এক্সরে করা হলে বিস্তারিত জানা যাবে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক থেকে নিয়ে গাছে তার সহকর্মিরা।

ad

পাঠকের মতামত