232855

ফেনীতে ধানের শীষের প্রার্থী খালেদা-মিন্টু-জয়নাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন।ফেনী-১ জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও সর্বশেষ ২০০৮ সালসহ সর্বমোট চারবার আসনটি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। যে কারণে এ আসনটির আলাদা খ্যাতি রয়েছে। এবারও তিনি এখান থেকে নির্বাচন করবেন।

ফেনী-২ জেলা সদরের এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। যিনি ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫২৭ এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন।

ফেনী-৩ জেলার দাগনভূঞা ও সোনাগাজি উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসন। এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। আসনটিতে বিএনপির প্রার্থীরা ১৯৯১ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব কয়টি নির্বাচনে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন।

ad

পাঠকের মতামত