232735

নৌকায় মনোনয়ন না দিলে গণপদত্যাগের হুমকি

স্থানীয় জনমত জরিপকে উপেক্ষা করে ঢাকা-২ আসনে অযোগ্য নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের দৃষ্টিতে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদই সামগ্রিক প্রেক্ষাপটে এ আসনের জন্য যোগ্য নেতা। তাকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন।

রোববার সারা দেশে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের মাঝে চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা-২ আসনে মনোনয়নের চিঠি পান বর্তমান সাংসদ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।এ খবর ছড়িয়ে পড়লে সমগ্র কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এবং সাভারের ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ শুরু করেন। সোমবার সকাল থেকে তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

ad

পাঠকের মতামত