232673

নৌকার টিকিট পেলেন কমল, ভাগ্য ফেরালো কলাগাছ!

অবশেষে নৌকার টিকিট পেয়েছেন জামায়াত নেতার নামে সড়ক নামকরণের ঘোষণা দিয়ে বিতর্কে আসা কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। মনোনয়ন না পাওয়ার খবরে সমর্থকদের কলাগাছ নিয়ে বিক্ষোভ ও রোপন নিয়ে সারাদেশে আলোচনায় আসেন তিনি। সোমবার দুপুরে ঢাকায় আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা চিঠি কমলের হাতে তুলে দেয়া হয়। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাংসদ কমলের ফেসবুক পেইজে মনোনয়নের চিঠির ছবি পোষ্ট করে লেখা হয়, অবশেষে আমরা বিজয়ী হলাম, রামু কক্সবাজারের নৌকার মাঝি কমল ভাই।

সোমবার সকালেও কমলকে মনোনয়ন দেয়ার দাবিতে তার নির্বাচনী এলাকা রামুর চৌমুহনী চত্ত্বরে মানববন্ধন করে কর্মী-সমর্থকরা। এর আগে রোববার রাতে কমল মনোনয়ন বঞ্চিত হওয়ার খবর পেয়ে কক্সবাজার শহর ও রামুর বিভিন্ন স্থানে কলাগাছ রোপণ করে প্রতিবাদ জানায় কর্মী-সমর্থকরা।দলীয় সূত্র জানায়, বিকেল ৩ টায় কমলের সমর্থনে কক্সবাজার ও রামুতে মিছিল-সমাবেশের প্রস্তুতি নিয়েছিল তার ঘনিষ্ঠ লোকজন। কমলের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আবু বক্কর এ পুরো প্রক্রিয়াটার সমন্বয় করেন। সকালের মানববন্ধনও আয়োজন করা হয় তার তত্ত্বাবধানে। দুপুরে কমলের মনোনয়ন পাওয়ার খবরে কর্মী সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন।

রোববার কক্সবাজারের চার সংসদীয় আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সরকার দলীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বর্তমান সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আকতার চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

তবে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত কক্সবাজার-২ (কক্সবাজার সদর-রামু) থেকে আওয়ামী লীগের কোন প্রার্থীর নামে দলীয় মনোনয়নের চিঠি ইস্যু করা হয়নি রোববার। এ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে মনোনয়ন দেয়ার গুঞ্জন শোনা যায় দিনভর। সংবাদমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে। কয়েকটি গণমাধ্যমে বলা হয় এ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলকে মনোনয়ন দেয়া হয়েছে। আবার কিছু গণমাধ্যমে বলা হয় জিয়া উদ্দিন আহমদে বাবলুকে মনোনয়ন দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সারাদিন কৌতুহুল ছিল ভোটারদের মাঝে।এদিকে সাংসদ সাইমুম সরওয়ার কমল মনোনয়ন বঞ্চিত হওয়ার খবর শুনে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন কমলের কর্মী-সমর্থকরা । বিভিন্ন স্থানে কলাগাছও রোপণ করা হয়।

কক্সবাজার-২ আসনে সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি মারা যাওয়া জামায়াত নেতা জিএম রহিমুল্লাহ’র জানযার নামাজে দেয়া একটি বক্তব্যকে ঘিরে বির্তকের মুখে পড়েন সাংসদ সাইমুম সরওয়ার কমল। প্রয়াত জামায়াত নেতা জিএম রহিমুল্লাহর নামে একটি সড়কের নামকরণ ও তার পরিবারকে একখন্ড জমি দেওয়ার ঘোষণা দিলে এ বিতর্ক তৈরি হয়। নিজ দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও সমালোচনার মুখে পড়েন তিনি। এ সংক্রান্ত একটি খবর শেয়ার করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘ভরাডুবি হলে শুধু এদের কারণেই হবে!

ad

পাঠকের মতামত