232664

অবশেষে নড়াইল-১ আসনে মুক্তিই হলেন নৌকার মাঝি

নড়াইল-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দুই বারের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। সোমবার দুপুরের দিকে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন পত্রের চিঠি গ্রহণ করেন কবিরুল হক মুক্তি। কবিরুল হক মুক্তি নিজেই নড়াইল-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, নড়াইল-১ আসনটি কালিয়া উপজেলা, একটি পৌরসভা ও সদর উপজেলার কলোড়া, বিছালী, সিঙ্গাশোলপুর, সেখহাটী ও ভদ্রবিলা এ পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত।

২০০৮ সালের ১৮ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুল হক মুক্তি মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী কমরেড বিমল বিশ্বাস এবং বিএনপির ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে পরাজিত করে বিজয় লাভ করেন।২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক দুই বারের পৌর মেয়র কবিরুল হক মুক্তি পুনরায় জয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হল কবিরুল ইসলাম মুক্তিকে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নড়াইল-১ আসন গঠিত। আসনটিতে ভোটার রয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ৫১ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে এক লক্ষ ১৯ হাজার ১শ ১৩ এবং পুরুষ ভোটার রয়েছে একলক্ষ ১৮ হাজার ৯শ ৩৮ জন।

ad

পাঠকের মতামত