232202

‘নির্বাচন কমিশন নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করেছে’

বর্তমান নির্বাচন কমিশন নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো’তে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন কখনও শতভাগ সুষ্ঠু নির্বাচন করা কখনও সম্ভব না। যে কমিশন কাজ শুরু করার আগেই আত্মসমর্পন করে সে কমিশন থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে তাদের কাছে বিভিন্ন রকম সুপারিশ এসেছে। সেই সুপারিশের আলোকে তারা কী পদক্ষেপ গ্রহণ করেছে, নির্বাচন কমিশন এ ব্যাপারগুলো পরিস্কার করেনি।

তিনি বলেন, সরকারি দল থেকে যে সুপারিশগুলো এসেছে তা পালন করার জন্য ইসির একধরনের নতজানু ভাব রয়েছে। উদাহরণ স্বরুপ, প্রায় ১১ টি দল ইভিএম এর বিরোধিতা করেছিলো আর আওয়ামী লীগসহ মোট ৮ টি দল ইভিএম ব্যবহারের পক্ষে অবস্থান নেয়। ইসি ১১টি দলের মতামত উপেক্ষা করে সরকারিদলের পক্ষে অবস্থান নেয়।ইভিএম প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই সরকার ও ইসি মিলে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। মূলত যে সব কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করতে পারবে না সেসমস্ত কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে, প্রতি পাঁচ বছর পর-পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও তা এখন ১০ বছর পর প্রয়োগ করতে যাচ্ছে। সে জন্য রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও সতর্ক দৃষ্টি রাখছে। বেছে বেছে পদায়ন করা হচ্ছে, ডিসি, এসপি, ওসি থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তা, রিটানিং কর্মকর্তা তাদের ব্যাপারেও কিন্তু পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ad

পাঠকের মতামত