232121

জানা গেলো মাশরাফির মনোনয়ন সংগ্রহ করার তারিখ

রোববার (২৫ তারিখ) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নামে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট থেকে মনোনয়পত্র সংগ্রহ করা হবে। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, মাশরাফির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাল রোববার মনোনয় পত্র সংগ্রহ করবে। দলের অন্যান্য নেতৃবৃন্দকে মনোনয়ন সংগ্রহের বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এ সময় দলীয় নেতৃবৃন্দ, মাশরাফির ভক্তসহ-ভালবাসার মানুষেরাও উপস্থিত থাকবেন।গত ১১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা। পরে দুপুরে ধানমন্ডি প্রধানন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস থেকে দরের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতে নড়াইল-২ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দেন।

গত ২০ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাশরাফিকে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। দুই-একদিনের মধ্যে যে কোন সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে।

ad

পাঠকের মতামত