231829

বিমান চুরি করলো দুই কিশোর, তারপর…

বিমান চুরির দায়ে যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৫।উতাহ কাউন্টি শেরিফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সিবিসি নিউজ।পত্রিকাটি বলছে, চলতি সপ্তাহের গোড়ার দিকে বাড়ি ছেড়ে পালিয়েছিল ওই দুই কিশোর। এরপর থেকে তারা বন্ধুদের সঙ্গেই থাকছিলো। হঠাৎ তাদের মাথায় দু্টি বুদ্ধি ভর করে। বৃহস্পতিবার সকালের দিকে তারা একটি ট্রাক্টর চালিয়ে উইনথা কাউন্টির ভার্নাল রিজিওনাল কাউন্টির বিমানবন্দরে যায়। বিমানবন্দরটির অবস্থান এই অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটি থেকে ১৭০ মাইল দক্ষিণ পূর্বে।

বিমানবন্দরে প্রবেশ করে তারা সেজনা কোম্পানির এক ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট বিমান চুরি করে। এটি চালিয়ে তারা উইনথা কাউন্টির পশ্চিমে প্রায় ৩২ মাইল পথ পাড়ি দেয়। তারা খুব নিচু দিয়ে বেশ আস্তে আস্তেই চালাচ্ছিল বিমানটি। পরে উড়ানোর শখ মিটলে তারা বিমানবন্দরে ফিরে আসে এবং বিমান নিয়ে রানওয়েতে অবতরণ করে।

কিন্তু ততক্ষণে বিমান চুরির খবর চাউর হয়ে গেছে। তাই বিমান থেকে নামতেই ওই দুই কিশোরকে গ্রেপ্তরা করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিমান চুরিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে তাদের কোনো কারাগারে নিয়ে যাওয়া হয়নি। তাদের পাঠানো হয়েছে রাজ্যের এক কিশোর সংশোধানাগারে। সূত্র: সিবিসি নিউজ

ad

পাঠকের মতামত