231759

বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন গ্রেফতার

নিউজ ডেস্ক।। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুনের নেতৃত্বে চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু গ্রেফতার আতঙ্কে আদালতে যাননি তিনি। মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ad

পাঠকের মতামত