টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসরি দেখুন
স্পোর্টস ডেস্ক।। চট্রগ্রাম সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে নাঈম হাসানের।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ম্যাচটি শুরু হয়। চার স্পিনার ও এক পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মোকাবিলা করবে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও লিটন দাস। খালেদের জায়গায় অভিষেক হয়েছে নাঈমের আর লিটনের জায়গায় একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, সুনীল আমব্রিস, শেন ডাউরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।
https://www.youtube.com/watch?v=geCwKWbFq1w




