230685

তারেককে গুরুত্ব দিচ্ছে না ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বিষয়টি গুরুত্বসহকারে নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছিলেন, তারেক রহমানের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্টের শীষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, এখানে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা তাদের সঙ্গে বসছি। এখন বিএনপির দল কে চালাবে আর কে চালাবে না- সেটার সিদ্ধান্ত কী আমরা করবো? এছাড়া আমাদের সঙ্গে তো তারেক রহমানের বৈঠক হচ্ছে না এবং কোন আলোচনাও হচ্ছে না। আর উনা’র সঙ্গে আমাদের আলোচনা করার প্রয়োজনও নাই। সুতরাং এখানে যারা আছে, তাদের সঙ্গে যেভাবে চলছে- সেইভাবেই চলবে।

সুব্রত চৌধুরী বলেন, বিএনপির অভ্যন্তরীণ বিষয়ে আমাদের তো নাক গলানোর কিছু নাই। আর আমাদের প্রশ্ন করারও দরকার নাই।গতকাল রোববার থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার‌্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। চলবে, আগামী বুধবার পর‌্যান্ত। প্রথম দিনের ন্যায় আজও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান।

ad

পাঠকের মতামত