230485

‘এরশাদের অসুস্থতার খবর গুজব’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের অসুস্থার খবর গুজব বলে দাবি করেছে দলটি। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এখন নিজ বাসায় অবস্থান করছেন বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।বৃহস্পতিবার এরশাদ সিএমএইচে ভর্তি হন। এরপর তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। রবিবার জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, রুটিন চেকআপের জন্য একদিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ছিলেন এরশাদ।

জাপা চেয়ারম্যানের অসুস্থতার ব্যাপারে তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, ‘স্যার (এরশাদ) রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। উনি নিয়মিতই যান। ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল পদমর্যাদার চিকিৎসকরা স্যারের ট্রিটমেন্ট করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী- বিভিন্ন টেস্টের জন্য তাকে একদিন হাসপাতালে থাকতে হয়েছিল। এ বছর নির্বাচনী প্রচার শুরুর পরও অসুস্থ হয়ে পড়েছিলেন এরশাদ। তখনও তিনি সিএমএইচে চিকিৎসা নিতে গিয়েছিলেন। এ নিয়ে অপপ্রচরের কিছু নেই।’শনিবার জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার কথা ছিল এরশাদের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি তা নিতে পারেননি।পরে তারিখ পিছিয়ে মঙ্গলবার সকালে দিনক্ষণ নির্ধারণ করেছে জাতীয় পার্টি।

ad

পাঠকের মতামত