কী করবেন শীতে ইলেকট্রিক বিল বেশি হলে?
নিউজ ডেস্ক।। শীত এলেই সবাই ভেবে নেন এবার বুঝি ইলেকট্রিক বিলের কমবে। কিন্তু পাখা বা এসি না চললেও ঘন ঘন গরম পানি ও গিজার ব্যবহারের বিল তো আসবেই। তাই বিল কমাতে কিছু কৌশল মেনে চলুন। বাল্ব বা টিউব মাঝে মধ্যেই পরিষ্কার করুন। এতে ভিতরের তার ও ফিলামেন্টে ধুলো জমে না, বাড়তি বিদ্যুৎ টানারও প্রয়োজন হয় না। অনেক পুরনো ওয়্যারিং অতিরিক্ত বিদ্যুৎ খরচের জন্য দায়ী। তাই দশ বছর পর পর আধুনিক ওয়্যারিং লাগান।
অনেকেই ওয়্যারিংয়ের সময় কম দামি তার ব্যবহার করেন। এমন না করে প্রথম থেকেই ব্যবহার করুন দামি তার। এতে এক বার একটু খরচ হলেও বিদ্যুৎ বিল কম আসবে। ফ্রিজ ব্যবহারের সময় তার দরজা বার বার খোলা বা অনেক ক্ষণ দরজা খুলে রাখলে বেশি বিদ্যুৎ খরচ হয়।ফ্রিজের নিচে বা পিছনে থাকা কন্ডেনসার কয়েলটি মাঝে মধ্যেই পরিষ্কার করুন। এখানে ময়লা জমে থাকলে, বিদ্যুতের খরচ প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।
যে সব ঘরে খুব বেশি আলো লাগে না, সেই সব ঘরের লাইটের পাওয়ার কমিয়ে ব্যবহার করুন।কম্পিউটার বা টিভি দেখতে দেখতে অনেকেই তা স্ট্যান্ড বাই মোডে রেখেন। এতে খরচের মাত্রা বেড়ে যায় ৯০ শতাংশ। টিভি বা এসি ব্যবহারের পর তা বন্ধ করুন সুইচ বোর্ড থেকে। অনেকেই রিমোট থেকে তা বন্ধ করে থাকেন। এতে বিদ্যুৎ খরচ বাড়ে। লাইট, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের জন্য প্লাগ ইন টাইমার লাগিয়ে নিতে পারেন। এতে যতটা প্রয়োজন, ততটাই বিদ্যুৎ ব্যবহার হয়।
সাধারণ রেগুলেটরের বদলে ইলেকট্রনিক ও আধুনিক রেগুলেটর ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ কমে। নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম কিনলে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র কিনুন।




