230303

মান্নাকে নিয়ে তোলপাড়

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলের মধ্যে আসন সমঝোতা এখনও হয়নি। আর দুই জোটের কোনো দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো আসনের বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছেও বক্তব্য দেয়া হচ্ছে না। এরই মধ্যে নিজ দল নাগরিক ঐক্যের ৩৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন মাহমুদুর রহমান মান্না।

কিন্তু ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই গণমাধ্যমে মান্নার এমন তালিকা পাঠানো নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টে। ঐক্যফ্রন্টের একাধিক নেতা মাহমুদুর রহমান মান্নার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এটি নাগরিক ঐক্যের প্রার্থী তালিকা। এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে আলোচনা হবে। আলোচনার পর সমঝোতার ভিত্তিতে ঐক্যফ্রন্ট থেকে কয়েকজনকে মনোনয়ন দেওয়া হবে।’

শনিবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে। এই তালিকা অনুযায়ী সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্না লড়বেন বগুড়া-২ আসনে।প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে মান্না বলেন, ‘আমি বগুড়া-২ আসনে জনগণের কাছে যে রিপোর্ট পেয়েছি, আমি এ আসন থেকে নির্বাচন করায় তারা অখুশি নয় বরং খুশি হয়েছে।’

জোটের কোনো দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনো আসনের বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছেও বক্তব্য দেয়া হচ্ছে না। এর মধ্যে নাগরিক ঐক্যের প্রার্থিতার ঘোষণা জোটে কোনো সমস্যা তৈরি করবে কি না- এই প্রশ্ন করার পর মান্না ফোনটি কেটে দেন।তালিকা অনুযায়ী সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্না লড়বেন বগুড়া-২ আসনে। এই আসন থেকে নাগরিক ঐক্যের নেতা লড়েছেন তিনবার। এর মধ্যে জনতা মুক্তি পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে হারিয়েছেন জামানত। আর দুইবার আওয়ামী লীগের হয়ে লড়ে বিজয়ী বিএনপির কাছাকাছিও আসতে পারেননি। ১৯৯১ সালে এই আসনে জয়ী জামায়াতে ইসলামী এবার প্রার্থী ঘোষণা দিয়েছে ওই আসনে। তারা মান্নাকে ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছে।

যাদের তালিকা দেয়া হয়েছে তারা হলেন- ফাতেমা ইসলাম নারায়ণগঞ্জ-১, মোবারক হোসেন বাহ্মণাড়িয়া-২, ডা. ফরিদ আহমেদ ব্রাহ্মণাড়িয়া-৩, মোড়ল আসাদুজ্জামান খুলনা -৩, আব্দুর নূর সিরাজগঞ্জ-৫, অ্যাডভোকেট নজরুল ইসলাম ময়মনসিংহ-২, শাহনাজ হক রানু পাবনা-৪, জিয়াউল হক সরকার ব্রাহ্মণবাড়িয়া-৫, ইকবাল কবির কুমিল্লা-২, নঈম জাহাঙ্গীর জামালপুর-৩, মোফাখখারুল ইসলাম নবাব রংপুর-৫, মো. সাদাকাত খান ফাক্কু ঢাকা-১৬, খায়রুল বশর মজুমদার ফেনী-১, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কুমিল্লা-৫, তফাজ্জল হোসেন কিশোরগঞ্জ-৫, আমিনুল ইসলাম বাদশা কুমিল্লা-১১, জিল্লুর আহমেদ চৌধুরী দিপু সিলেট-৬, জে এম নুরুর রহমান বরিশাল-৪, অ্যাডভোকেট ফজলুল হক সরকার চাঁদপুর-৩, আনিসুর রহমান খসরু ঢাকা-১১, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান নেত্রকোণা-২, ডা. নাজিম উদ্দিন আহমেদ গাজীপুর-২, দিদারুল আলম বাবুল বাগেরহাট-৩, মমিনুল ইসলাম লক্ষ্মীপুর-১, অ্যাডভোকেট ড. রবিউল ইসলাম সাতক্ষীরা-২, মিয়া শহিদ হোসাইন নোয়াখালী-১, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, মোস্তফা জাফর হায়দার রংপুর-৪, গোলাম আনোয়ার হোসেন চৌধুরী গাজীপুর-৫, মো. মেরাজুল ইসলাম স্বপন সিরাজগঞ্জ-৬, সৈয়দ হারুন অর রশীদ টাঙ্গাইল-৫, শাহ মো. রহমতউল্লাহ রংপুর-১, আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-৩, শহীদুল্লাহ কায়সার চাঁদপুর-১।

ad

পাঠকের মতামত