ঠকতে চান না, নারীর বদলে পুতুলকে বিয়ে করেছেন তিনি
নারীরা ঠকাতে পারে, সেই আশঙ্কায় কোনো নারীকে বিয়ে না করে পুতুলকে বিয়ে করলেন জাপানের এক ব্যক্তি।নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জাপানের ওই বাসিন্দা একটি পুতুলকে বিয়ে করেছেন। তার কারণ হিসেবে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ওই পুতুল খুব ভালোবাসেন। সে কারণে এমন সিদ্ধান্ত।বেশ কয়েক বছর আগে ওই হলোগ্রামটিকে কিনেছিলেন আকিহিকো কোন্ডো নামের ওই ব্যক্তি। হলোগ্রামটির নাম তিনি রেখেছেন মিকু। জাপানের গায়িকা হাটসুনা মিকুর অনুকরণে তৈরি হয়েছে হলোগ্রামটি।
আকিহিকো জানান, মিকু কোনো দিন ঠকাবে না, আমি সব সময় মিকুকে ভােোবাসি।জানা গেছে, বিয়ে উপলক্ষে ১২ লাখ টাকা খরচ করেছেন তিনি। মিকুর মতো দেখতে একটি পুতুলকে নিয়ে এসে বিয়েও করেছেন।আকিহিকো আরো জানান, ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা হলে তিনি পুতুলটিকে পাশে নিয়ে এসে শুয়ে পড়বেন।
আকিহিকোর দাবি, আজকাল ছেলে-ছেলেকে, নারী-নারীকে ভােোবাসতে পারে। হলোগ্রামকে ভালোবাসার মধ্যে বাজে কিছু নেই।ইতোমধ্যে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।




