229770

বিএনপির মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন: কেনার চেয়ে জমা পড়ছে বেশি

বিএনপির মনোনয়ন ফরম বিক্রির ৫ম এবং শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহের চেয়ে জমার সংখ্যাই বেশি পড়ছে।আজ শুক্রবার সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা ও তাদের কর্মী সমর্থকদের ভিড়ে উৎসবমুখ হয়ে উঠে বিএনপির নয়াপল্টন কার্যালয়।মনোয়ন ফরম কেনা ও জমা দিতে এসে মিছিল-স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা কেন্দ্রীয় কার্যালয়। দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ও জমা দিচ্ছেন।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চার হাজার ২১৬টি। আর জমা পড়েছে এক হাজার ৮০০রও বেশি।বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় কিছুটা অস্বস্তি ও ভীতি ছিল নেতাকর্মীদের মধ্যে। বৃহস্পতিবার সড়কে যানজট সত্ত্বেও নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়ে গেছেন।নয়াপল্টনে দেখা গেছে, মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এ সময় কর্মী-সমর্থকরা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখ নয়াপল্টন কার্যালয়।

ধানের শীষ হাতে নিয়ে দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারী ও জমা দিতে আসা নেতাদের কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন।আজ রাজধানীর সড়ক কিছুটা ফাঁকা থাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর জনসমাগমে নয়াপল্টনে কোনো যানজটও দেখা দেয়নি।শান্তিপূর্ণভাবে চলছে মনোনয়ন ফরম কেনা ও জমাদানের শেষ দিনের কার্যক্রম।

সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ৯টা থেকেই জমা নেয়া শুরু হয় এবং ১০টা নাগাদ অর্ধশতাধিক মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানা গেছে।বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সূত্রে জানা গেছে, সময় কিছুটা বাড়ানো হতে পারে। আজ রাত নাগাদ এটি চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।গত চার দিনে চার হাজারের বেশি মনোনয়নপ্রত্যাশী দলের মনোনয়ন ফরম কিনেছেন। প্রথম দিন এক হাজার ৩২৬, দ্বিতীয় দিন এক হাজার ৮৯৬ এবং তৃতীয় ও চতুর্থ দিন বৃহস্পতিবারসহ বিক্রি হয়েছে চার হাজারের বেশি।আর গতকাল পর্যন্ত জমা হয়েছে এক হাজার ২৫৫টি মনোনয়ন ফরম।

ad

পাঠকের মতামত