229418

ঘরের জানালা ভেঙ্গে আগুন দেয় দুর্বৃত্তরা, অগ্নিদদ্ধ ৪

নিউজ ডেস্ক : সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মাজহারুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (৩০) মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)।

দগ্ধ মাজহারুল ইসলাম জানান, নিজের দোতলা বাড়িতে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলার একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে ঘরের ভিতরে ফেলে দেয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে গেলে পরিবারের ৪ জনই দগ্ধ হন। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি দিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাদের ৪ জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ওটি ইনচার্য নাছির উদ্দিন জানান, ৪ জনেরই শরীরের বেশীরভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত