ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়েও বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ (সরাসরি)
স্পোর্টস ডেস্ক।। জিম্বাবুয়েকে ফলো অন নয়, সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামলো বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ২১৮ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মত ব্যাটিংয়ে পাঠানোর কথা হচ্ছিলো। কিন্তু শেষ পর্যন্ত লিড বাড়িয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমেছিল দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। কিন্তু দ্রুত তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কাইল জারভিস দুই ওপেনারকে বিদায় করার পর মমিনুল হককে দ্রুত সাজঘরে পাঠান ডোনাল্ড ট্রিপানো।
স্কোরবোর্ডে ১০ রান তুলতেই বাংলাদেশের তিন উইকেটের পতন ঘটে। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ২১৯ রান ও মুমিনুল হকের ১৬১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৫২২ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে। জিম্বাবুয়ের পেসার কাইল জারভিস পাঁচ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩০৪ রান করে অল আউট হয়। ব্র্যান্ডন টেইলর ১১০ রানের ইনিংস খেলেছিলেন। বল হাতে বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন বাঁহাতি স্পিনার ।
https://www.youtube.com/watch?v=Wh0h9Ts7IHs




