‘আমি তোমাকে চাই’, লুকিয়েও পার পেলেন না! ধরা পড়েই…
বিনোদন ডেস্ক : ফোন রিসিভ করতেই ‘হ্যালো’ বলছেন কোনও সুন্দরী। তারপরই আচমকা বলছেন, ‘আমায় চিনতে পারছ কি?’ ফোনের অপার থেকে কোনও উত্তর না এলে, ভেসে আসছে মেসেজ। যেখানে লেখা ‘আমি তোমাকে চাই’। আর এসব করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কি সত্যিই অবাক লাগছে তো শুনতে? ভাবছেন, এমন কেন করবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী?
ঘটনাটা খোলসা করেই বলা যাক তাহলে। আর কয়েক দিনের মধ্যে আসছে প্রিয়াঙ্কা সরকারের নতুন ওয়েব সিরিজ ‘হেলো’। প্রথম সিরিজের সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় সিরিজ। প্রথম সিরিজে রাইমা সেনকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার সঙ্গে। এবারও কি ‘হেলো’-তে থাকছেন রাইমা, সেটা অবশ্য সময়ই বলবে।আপাতত দেখে নিন ‘হেলো’-র দ্বিতীয় সিরিজের এক ঝলক…
#Hello again… Remember me?
Season 2 Coming soon | Stay tuned for the details. @PriyankasarkarB @SVFsocial pic.twitter.com/6ql7MmczwQ— Hoichoi (@hoichoitv) November 8, 2018
এদিকে সবেমাত্র শেষ হয়েছে দীপাবলি। আর পাঁচজন সাধারণ মানুষের মত দীপাবলিতে আলোর রোশনাইতে মেতে ওঠেন প্রিয়াঙ্কাও।




