226802

পপি-আমিনের মারামারির ভিডিও ফাঁস

বিনোদন প্রতিবেদক: অ্যাকশনধর্মী গল্প নিয়ে নির্মিত সাহসী যোদ্ধা ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও চিত্রনায়িকা পপি। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ধারণ হয়েছে এই ছবির মারামারি একটি দৃশ্য। এ দৃশ্যে মারামারিতে জড়িয়ে পড়েন পপি ও আমিন খান। এবার শুটিং-এর একটি খন্ড ভিডিও প্রকাশ করেছেন ছবি নায়িকা।

আজ (০৫ নভেম্বর) পপি তার ফেসবুকে একটি খন্ড ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে পপির পরনে কালো প্যান্ট ও কালো জ্যাকেট আর সুট-বুট পরা আমিন খান । অ্যাকশন বলার সাথে নায়ক নায়িকার হাত ধরে টান দিয়ে পাশ কাটিয়ে কাউকে আঘাত করছে, ঠিক সেসময় নায়কের শরীরে আঘাত করে বসেন ছবির নায়িকা পপি। ক্যামেরায় চোখ রাখা পরিচালক সাদেক সিদ্দিকী অদূরে বসে হুট করেই বলে উঠলেন ‘কাট’।

ছবিটি প্রসঙ্গে পপি বলেছেন, ‘শুটিং করতে একটু কষ্টই হচ্ছে। কারণ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে অনেক পরিশ্রম করতে হয়। তবে এই লোকেশনে কাজ করতে ভালো লাগছে। বিশেষ করে এফডিসিতে কাজ করতে আমার ভালো লাগে। এখানে কাজ করতে এলে মনে হয় নিজের ঘরেই কাজ করছি। ছবিটিও সাদেক সিদ্দিকী স্যার অনেক যত্ন করে নির্মাণ করছেন।
এছাড়াও কক্সবাজারে ছবিটির শুটিং করার কথা জানিয়েছেন ছবির পরিচালক। ‘সাহসী যোদ্ধা’ ছবিতে আরও অভিনয় করছেন ইমন, শিরিন শিলা, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমূখ।
দেখুন সেই ভিডিও

ad

পাঠকের মতামত