223789

কেরালার বন্যা: মৃতের সংখ্যা ৪’শতাধিক, ক্ষতির পরিমাণ ২১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট।। ভারতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২১হাজার কোটি রুপি ছাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণঘাতি এ বন্যায় মৃতের সংখ্যা চারশত পেরিয়ে গেছে। সরকার বন্যা দুর্গত এলাকার মানুষদের পুনর্বাসন ও সাময়িক ব্যবস্থাপনায় ইতোমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রায় ৫শত কোটি রুপির সহায়তা প্রধানের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ‘এনডিটিভি’।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, কেরালার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তত ৩.৫৩লাখ সরকারি আশ্রয়ে রয়েছে। তাদের জন্য দেশটির সরকার মোট ৩হাজার ২৬টি আশ্রয় কেন্দ্র তৈরি করেছে। প্রায় তিন মাস ব্যাপী এ বন্যায় অন্তত ৪০হাজার হেক্টর জমির ফসল, ১হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণ ও আরো অন্তত ২৬হাজার বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে। কেরালার ছোট বড় মিলে প্রায় ৯৮হাজার কিলোমিটার রাস্তাও ধসে গেছে এবং সব মিলিয়ে প্রায় ২১হাজার কোটি রুটির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম ‘ইন্ডিয়ান ন্যাশনাল নিউজ’ (এএনআই)।

উল্লেখ্য, শুধু শুক্রবারেই কেরালার আলুভা ও এরনাকুলার জেলা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৮০হাজার মানুষকে এর মধ্যে সেনা বাহিনী ২২জন বিদেশীসহ সাড়ে তিন হাজার জনকে উদ্ধার করেছে। ২৯ মে থেকে শুরু হওয়া বন্যা পরিস্থিতি প্রায় ১’শ বছরের দৃশ্যমান সকল রেকর্ড ভঙ্গ করেছে এবং অন্তত ৭০হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে দাবি করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ান। ইয়ন নিউজ

ad

পাঠকের মতামত