223774

ফেসবুক আইডি হ্যাকড ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। রোববার দুপুর থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তাহের মো. মহিদুল হক জাগো নিউজকে বলেন, ‘দুপুর থেকে মন্ত্রীর ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। এটি হ্যাক হয়েছে বলে মনে করছি।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘মন্ত্রীর ফেসবুক আইডিটি ভেরিফায়েড। এটিতে কেউ যাতে প্রবেশ করে কোনো পোস্ট দিতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।’

ad

পাঠকের মতামত