একসাথে দুই স্বামীর সংসার করে ধরা গৃহবধূ, অত:পর…
ফারজানা আক্তার তিথি নামের এক গৃহবধূ এক সাথে দুই স্বামীর সংসার করে ধরা পড়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়সূত্রে জানাযায়, তিথির বাড়ী লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ ৭ নম্বর ওয়ার্ড সরকারী কলেজ হোষ্টেল এলাকায়। সুন্দরী হওয়ায় এলাকায় বেশ পরিচিত ছিল আগে থেকেই।
লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নম্বর দালাল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড খন্দকারপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রহিমের সঙ্গে বিয়ে হয়েছিল তিথির। বিয়ের পর পরকীয়া সম্পর্ক ঘরে উঠে মোবাইল ফোনে।
পরকীয়া প্রেমের জের ধরে গোপনে ঢাকা রামপুরা কাজী অফিসে এক লক্ষ ৩০ হাজার টাকা দেন মোহরে আপন নামে ওই প্রেমিককে বিয়ে করেন। এবং বিভিন্ন সময় প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন।
বিয়ের কিছুদিন পর আপন বিদেশ চলে গেলে তিথি আবারো আগের স্বামীর সংসারে চলে আসে। বর্তমানে তিথির দুই স্বামী দেশের বাহিরে অবস্থান করছেন।
এ বিষয়ে এ বিষয়ে দ্বিবিতীয় স্বামী সহিদুল ইসলাম আপন জানান, ফারজানা আক্তার তিথি স্বামী আব্দুর রহিমের সংসারে থেকে, নিজেকে অবিবাহিতা দাবি করেছিল। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিয়ের সাত বছর থেকে এটি চলে আসছে। এতে সহযোগিতা করেছেন তার মা শ্যামলী ও চাচাত বোন নাছিমা। আপন আরো জানান, এই সাত বছরে তিথি ও তার পরিবার আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোট সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এলাকাবাসী জানিয়েছে এর আগেও তিথি অনেক যুবককে প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।




