223648

বাড়তে পারে হতাহতের সংখ্যা, শহরের পরিস্থিতি থমথমে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাগড়াছড়ি জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ির স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ এবং তাদের প্রতিপক্ষের মধ্যে শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

এতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৬ জন নিহত হয়েছেন। এবং গুলিবৃদ্ধ হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিক নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা। তবে নিহতরা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মী বলে জানা গেছে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতদের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে স্বনির্ভর বাজার এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ এবং তাদের প্রতিপক্ষের মধ্যে সাড়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জন নিহত ও ৪ জন আহত হয়। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে ।

ad

পাঠকের মতামত