222310

প্রেমিকের গোপনে বিয়ের খবরে প্রেমিকার কাণ্ড!

প্রেমিক অন্যত্র বিয়ে করতে যাচ্ছে এ খবরে দারুণভাবে ব্যথিত হলেন প্রেমিকা। ব্যথিত হৃদয় নিয়ে ভালবাসার টানে প্রেমিক কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে দুইদিন ধরে অনশন করছেন ফার্মাসিস্ট প্রেমিকা বিপাশা খাতুন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রেমিক।

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম (২৬) এর সাথে পাশ্ববর্তী মহিচড়ন গ্রামের মুক্তিযোদ্ধা বদিউদজ্জামান বুলুর মেয়ে বিপাশা খাতুন (২২) এর প্রায় ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এরই মধ্যে হঠাৎ করে বৃহস্পতিবার প্রেমিক রাশেদুল ইসলাম গোপনে বগুড়া সদরে বিয়ে করতে যায়। বিষয়টি জানার পর প্রেমিকা বিপাশা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিয়ের দাবিতে প্রেমিক রাশেদুল ইসলামের বাড়িতে গিয়ে ওঠে।

বিপাশা জানান, রাশেদুল ইসলাম তার প্রেমিক। সে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবে।রাশেদুলের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাশেদুল বগুড়া সদরে অন্য মেয়েকে বিয়ে করেছে। এখন সে ওখানেই অবস্থান করছে।

বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, অনশনের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত