221660

ফ্যান ছেড়ে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

প্রচণ্ড গরমের রাতগুলোতে এয়ার কন্ডিশন ছাড়া ঘুমানো কঠিন হয়ে পড়ে। এমনকি ফ্যান ছেড়ে রেখেও ঘুম আসতে চায় না। কেউ কেউ সিলিং ফ্যানের পাশাপাশি একটি স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখে ঘুমান। কিন্তু ফ্যান ছেড়ে ঘুমানোটা কি আসলে স্বাস্থ্যকর? অনেকেরই সকালে কাশি হয় বা ঘাড় ব্যথা করে। এর পেছনে দায়ী হতে পারে আপনার এই স্ট্যান্ড ফ্যানটি।বিশেষজ্ঞদের মতে, ফ্যান ছেড়ে ঘুমানোটা খুব ভয়াবহ কিছু নয়। ফ্যানের বাতাসে বিষাক্ত কিছু নেই। ঘরের ভেতরে বাতাস চলাচল করাটা স্বাস্থ্যকরই বটে। এতে ঘুম ভালো হয় এবং ঘাম কম হয়। কিন্তু ফ্যান ছেড়ে ঘুমালে কিছু কিছু মানুষের সমস্যা হতে পারে।

ঘুমানোর সময়ে শরীরের বেশি কাছে ফ্যান নিয়ে ঘুমালে নাক ও মুখ শুকিয়ে যেতে পারে। এছাড়া ফ্যানের কারণে ধুলো উড়তে পারে। এই দুই কারণে যাদের ডাস্ট অ্যালার্জি বা অ্যাজমা আছে, তারা অসুস্থ হয়ে পড়তে পারেন।ঘুমানোর সময়ে ফ্যান ছাড়লেও সেটাকে নিরাপদ দূরত্বে রাখুন। ফ্যানের বাতাস সরাসরি আপনার শরীরে না লাগাই ভালো। যাদের অ্যালার্জি বা অ্যাজমা আছে, তারা ছোট একটা এয়ার ফিল্টার রাখতে পারেন ঘরে। এছাড়া নাকে দেওয়ার ড্রপ ব্যবহার করতে পারেন দৈনিক।

সারা রাত ফ্যান ছেড়ে রাখলে অনেক সময়ে পেশী সংকুচিত হয়। এতে সকালে অনেকের ঘাড় ব্যথা করতে পারে। তবে এ সমস্যাটা মূলত সারা রাত এয়ার কন্ডিশনার ছেড়ে রাখলে বেশি হয়। সমস্যাটি এড়াতে এসির তাপমাত্রা রাখুন ২০ ডিগ্রী সেলসিয়াস বা তারও বেশি।সূত্র: লাইভসায়েন্স

ad

পাঠকের মতামত