221342

বিল গেটসের বাড়ি সম্পর্কে ৮টি চমকপ্রদ তথ্য

বিল গেটস। যার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা হলেন- বিল গেটস।

বিল গেটস এমন একজন ব্যক্তি যে, দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা ধনীর আসন দখল করে ছিলন। চলতি বছর যে আসনেটি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজসের দখলে গেছে। খবর গ্যাজেটস নাউ।

আর এখান থেকে আসুন জেনে নেই, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম বিল গেটসের নিজ বাড়ির ৮টি চমকপ্রদ তথ্য-

১. বিল গেটসের বাড়ির মূল্য ১২৩ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সাল পর্যন্ত বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী এটি জানা যায়। বলা হয়, এই বাড়িটি তৈরিতে ৭ বছর সময় লেগেছে। প্রত্যেক বছর বিল গেটসে প্রায় ১ মিলিয়ন ডলার ট্যাক্স পরিশোধ করে থাকেন।

২. এ ছাড়াও বিল গেটসের বাড়িতে রয়েছে ৬০ ফুট দৈর্ঘের বিশাল সুইমিং পুল। যেখানে রয়েছে আনডার ওয়াটার মিউজিক সিস্টেম।

৩. বিল গেটসের বাড়ির দেয়ালে রয়েছে আর্টওয়ার্ক যা একটি টাচ বাটনের সাহায্যে পরিবর্তন করে ফেলা যায়। যে কেউ তার পছন্দের পেইন্টিং অথবা ফটোগ্রাফ স্টোরেজ ডিভাইসে রেখে দেয়ালে ডিসপ্লে করতে পারবে।

৪. বিল গেটসের বাড়িতে রয়েছে ২ হাজার ১০০ স্কয়ার ফুট বিশাল লাইব্রেরি। এই লাইব্রেরিতে আছে দুটি গোপন বইয়ের রেক। এই লাইব্রেরিতে আছে ১৬ শতকের লিওনার্দ দ্য ভিঞ্চির মেন্যুস্ক্রিপ্ট। যা গেটস ১৯৯৪ সালে নিলামে ৩০.৮ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন।

৫. গেটসের বাড়িতে রয়েছে ব্যক্তিগত কিছু জনপ্রিয় আর্ট সংগ্রহ। এর মধ্যে উইনস্লো হোমারের ‘লস্ট অন দ্য গ্র্যান্ড ব্যাংক’ অয়েল পেইন্টিং রয়েছে। এই পেইন্টিংয়ের মূল্য ৩৬ মিলিয়ন
মার্কিন ডলার।

৬. বিল গেটসের বাড়িতে রয়েছে হোম থিয়েটার সিস্টেম যেখানে বসে ২০ জন অতিথি অনায়াসে মুভি বা নাটক উপভোগ করতে পারবে।

৭. বিল গেটসের ব্যক্তিগত জেট বিমান রয়েছে। বমবার্ডিয়ার বিডি-৭০০ এই জেট বিমান যেকোনো হাই অ্যান্ড কর্পোরেট জেটের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করতে পারবে।

৮. গাড়ি প্রীতির জন্য বেশ পরিচিত বিল গেটস। তার সংগ্রহে আধুনিক থেকে শুরু করে অ্যান্টিক গাড়ি রয়েছে। এর মধ্যে ১৯৮৮ সালের পোরশে ৯৫৯ ক্যুপ, পোরশে ৯১১ ক্যারেরা এবং পোরশে ৯৩০ গাড়ি তার সংগ্রহে রয়েছে।

ad

পাঠকের মতামত