সাবধান! কমোডে বসার আগে ভিতরটা ভালো করে দেখে নিন
এখন থেকে কমোডে বসার আগে ভিতরটা একটু ভাল করে দেখে নিবেন- বন্ধুকে এমন পরামর্শই দিয়েছিলেন ভার্জিনিয়ার বাসিন্দা জেমস হুপার। কিন্তু, হঠাৎ এই পরামর্শ কেন দিতে গেলেন তিনি? কারণ দিন কয়েক আগে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হয়েছে তার।
স্থানীয় সংবাদমাধ্যমকে জেমস জানিয়েছেন, টয়লেট গিয়ে দেখেন কমোডের উঁকি মারছে কুণ্ডুলি পাকানো একটি সাপ।
জেমসের ভাষ্য, “প্রথমে এটিকে খেলনা ভেবেছিলাম। কেউ হয়তো তামাশা করতে এমন কাজ করেছে। কিন্তু মাঝে মধ্যেই ওই ‘খেলনার’ মুখ থেকে জিভ বেরিয়ে আসায় শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। বুঝলাম, ওটা একটা ছোটো সাপ।
এরপর তড়িঘড়ি রুমমেট কেনি স্পুরিলকে ডাকেন জেমস। অনেক চেষ্টায় কমোড থেকে সাপটাকে তোলেন। কিছুক্ষণ পর জেমসের ডাকে সেখানে হাজির হয় ভার্জিনিয়া বিচ অ্যানিম্যাল কন্ট্রলের কর্মীরাও।
প্রাণী দফতরের এক অফিসার জানিয়েছেন, এই সাপটি একেবারেই বিষধর নয়।
ওই সাপকে নিয়ে তোলা কয়েকটি ছবি জেমস ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কিন্তু কমোডে এই ধরনের সাপ আসায় ভীষণ অবাক হয়েছেন বলে জানান জেমস। তবে, রহস্যের সমাধান হয়েছে কয়েক দিন পরই।
জানা যায়, ওই সাপটি এক প্রতিবেশীর। দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিল সেটি। ফেসবুক থেকে এই খবর জানার পরই প্রাণী দফতরের সাথে যোগাযোগ করেন সেই ব্যক্তি। পোষা সাপটিকে বাড়িতে নিয়ে যান।




