221112

‘ঢাকাতে বসেই আমেরিকার মতোই ৪জি সেবা পাচ্ছি’

ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা তিনটা ৩৪ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে জয় লিখেছেন, এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।

জয় আরো লিখেন, আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।

উল্লেখ্য, বুধবার (২৪ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ফাইভ জি সামিটের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকার, হুয়াওয়ে এবং রবি যৌথভাবে এই আয়োজন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ad

পাঠকের মতামত