220654

থ্রিলার মুভিকে হার মানাল সিঁধেল চোর!

রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে সবাই। বৃষ্টিভেজা রাতে ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়া। মৃদু ঠাণ্ডায় গভীর ঘুমে মগ্ন ছিলেন স্বামী-স্ত্রী।

কিন্তু বাইরে ঠাণ্ডার সঙ্গে যে নেমে আসছে কঠিন বিপদ তা ভাবতেও পারেনি ওই দম্পতি। বৃষ্টি আর ঠাণ্ডা মোকাবেলা করে ঘরের সিঁদ কেটে স্বামীর সামনেই গৃহবধূকে ধর্ষণ করে দুই সিঁধেল চোর। যেন থ্রিলার মুভির চেয়ে ভয়াবহ দৃশ্য! খবর জিনিউজের।

খবরে বলা হয়েছে, ঘটনার দুই দিন আগে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানে সবার সঙ্গে নেচেছিলেন ওই গৃহবধূ।

ওই নাচের আসরে ছিল পিঙ্কু বর্মণ ও কৃষ্ণ বর্মণ নামে অভিযুক্ত দুই যুবক। পিঙ্কু ও কৃষ্ণের সঙ্গেও নেচেছিলেন ওই গৃহবধূ। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যান সবাই।

কিন্তু বাড়ি ফেরার সময়ে পিঙ্কু ও কৃষ্ণ তাদের পিছু নেয়। তবে তাদের ধমকে ফিরিয়ে দেণ ওই গৃহবধূ।

ঘটনার দিন গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে পিঙ্কু ও কৃষ্ণ। এরপর ঘুমন্ত স্বামীকে বেঁধে ফেলে তারা। পরে গৃহবধূকে ডেকে তোলা হয়। এর মধ্যে স্বামীরও ঘুম ভেঙে যায়।

কিন্তু স্বামী দেখতে পান টেপ দিয়ে তার হাত-পা শক্ত করে বাঁধা। একই সঙ্গে তাদের শিশুসন্তানের গলায় ছুরি ধরে পিঙ্কু ও কৃষ্ণ।

পরে একজন ছুরি ধরে রাখে আরেকজন গৃহবধূকে ধর্ষণ করে। পালাক্রমে পিঙ্কু ও কৃষ্ণ ওই গৃহবধূকে ধর্ষণ করে।

ad

পাঠকের মতামত