পাকিস্তান থেকে ভোটে লড়ছেন শাহরুখের বোন
পাকিস্তান থেকে নির্বাচনে লড়ছেন শাহরুখের বোন। ইনি শাহরুখের নিজের বোন শেহনাজ লালারুখ খান নন। ইনি হলেন শাহরুখের চাচাতো বোন নূরজাহান। পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে পেশোয়ার থেকে নির্দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রকাশিত তথ্য অনুসারে শাহরুখের চাচাতো বোন নূরজাহান ইতিমধ্যেই পাকিস্তানের পার্লামেন্টের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পিকে-৭৭ কেন্দ্র থেকে ভোটে লড়ার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র তুলেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’কে নূরজাহান জানিয়েছেন, আমি নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চাই। নির্বাচনে জিতলে আমি আমার কেন্দ্রের সমস্যগুলি পাক পার্লামেন্টে তুলে ধরব।
নূরজাহানের নিজের ভাই মনসুর বোনের হয়ে ভোটের প্রচারে নেমে জানিয়েছেন, রাজনীতিতে আমাদের পরিবার একেবারেই নতুন নয়। আবদুল গাফফার খানের খোদাই খিদমতগার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তার পরিবার ও পূর্বপুরুষরা। আমাদের পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা আছে। আমার বোন নূরজাহানও এর আগে পেশোয়ারের একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
পাশাপাশি তিনি আরও জানান, আওয়ামী ন্যাশনাল পার্টি (ANP) পক্ষ থেকে নারী সংরক্ষিত আসনে আমার বোঙ্কে নূরজাহানকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি কারণ নিজের কেন্দ্র পেশোয়ার থেকেই লড়তে চান তিনি। জিনিউজ




