219035

কুকুরকে যৌন নির্যাতন, প্রেমিক যুগল আটক

এক পুলিশের সঙ্গে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আলাপ করছিলেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের জেনেটি এলিন সোলানো (৪৮) নামের এক মার্কিন নারী। বিষণ্ন বদনে কথা প্রসঙ্গে তিনি পুলিশ কর্মকর্তাকে জানান, ছেলে বন্ধু ফ্রেডারিক ব্লু মাঞ্জারেসের (৫০) সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। পুলিশ বিচ্ছেদের কারণ জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে বিস্ময়কর ঘটনাটি।

জেনেটি এলিন ওই পুলিশ কর্মকর্তাকে জানান, তার প্রেমিক বাড়ির পোষ্য কুকুরকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছে। এ কাজে তাকেও বাধ্য করেছে তার প্রেমিক। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, প্রেমিক ফ্রেডেরিক তার চেয়েও পোষ্য কুকুরটিকে বেশি ‘ভালোবাসছে’। এ নিয়ে ঝগড়ার পর বিচ্ছেদ হয় দুজনের।

এলিনের কাছে এ কথা শুনে বিস্মিত ওই পুলিশ সদস্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপরই পুলিশ কুকুরের ওপর যৌন নির্যাতনের অভিযোগে এলিন ও তার প্রেমিক ফ্রেডেরিককে আটক করে। আর কুকুরটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ad

পাঠকের মতামত