219023

গাড়ি থেকে নবজাতককে রাস্তায় ফেলে গেলেন নারী

ফাঁকা রাস্তা। আশপাশে নেই কোনো মানুষ। এ সময় চলন্ত মাইক্রোবাস থামিয়ে এক নারী এক নবজাতককে রাস্তায় ফেলে দিয়ে চলে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর প্রদেশের মুজাফ্ফরনগর শহরে এই ঘটনা ঘটে। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ওই প্রতিবেদনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সরু রাস্তায় ধূসর রঙের একটি মাইক্রোবাস যাচ্ছে। হুট করে মাইক্রোবাসটি একটি বাসার সামনে দাঁড়ায়। এরপর জানালা খুলে প্যাকেটে মোড়ানো এক নবজাতককে রাস্তার সঙ্গে থাকা সিঁড়িতে রেখে দ্রুত চলে গেলেন মাইক্রোবাস আরোহী এক নারী।

মুজাফ্ফরনগর জেলা চিকিৎসা কর্মকর্তা জানান, নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে গুরুতর অবস্থায় আছে। তবে নবজাকতটিকে সুস্থ করে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ad

পাঠকের মতামত