219008

যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ বৃহস্পতিবার পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি কিছু পণ্যের দাম বাড়ানো ও কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাব করেন।

দাম বাড়তে পারে যেসব পণ্যের তা হলো- বিদেশি চকলেট, কফি, আমদানিকৃত বাদাম ও মধু, গ্রিণ টি, প্রাণির সরু লোম দ্বারা উৎপাদিত পণ্য, হেয়ার রিমুভার, অ্যালুমিনিয়াম তার, আমাদনিকৃত আলু, ভূট্টা ও গমের স্টার্চ, আসবাবপত্র, অনলাইনে কেনা পণ্য, বিড়ি ও সিগারেট, জর্দা-গুল, সিরামিক বাথটাব, শাওয়ার ট্রে, প্লাস্টিক ব্যাগ, এয়ার ফ্রেশনার, শেভিংক্রিম ও রেজার, এনার্জি ড্রিংকস।

অন্যদিকে দাম কমতে পারে- দেশীয় রেফ্রিজারেটরের কম্প্রেসারসহ অন্যান্য যন্ত্রাংশ, টায়ার টিউব উৎপাদনের কাঁচামাল, দেশে উৎপাদিত মোটরসাইকেল, হাইব্রিড গাড়ি, লোহা-ইস্পাত, হাঁস মুরগির খাবার, ওষুধ শিল্পের কাঁচামাল, ক্যান্সারের ওষুধ, গুঁড়ো দুধ, ছবি ছাপানো ও ফটোগ্রাফি সামগ্রী, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার, মোবাইল ফোনের কাঁচামাল, আমদানিকৃত ভুট্টা, বলপয়েন্ট কলম ও হাতে তৈরি বেকারি সামগ্রী।

ad

পাঠকের মতামত