ভারতকে ৭ উইকেটে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট মাঠে বাংলাদেশ পুরুষ দলের সময়টা ভালো না গেলেও এশিয়া কাপের এবারের আসরে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ নারী দল। আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শিরোপার অন্যতম ভাগীদার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুন নেতৃত্বাধীন দলটি।
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলও দারুণ ভারে ঘুরে দাড়িয়েছে সালমারা। দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে হারানোর পর আজ জয় পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে।শেষ দুই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ডকে ভালো ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে।
এদিন ভারতীয় নারী দল প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৪১ রান তোলে। জবাবে ২ বল ও সাত উইকেট হাতেক রেখে জয় পায় বাংলাদেশ নারী দল। এই জয়ের ফলে ফাইনালে যাওয়ার পথে আরো এগিয়ে গেল বাংলাদেশ।
১৪২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথ ধাক্কা খায় বাংলাদেশ দল। ১০ বল থেকে আয়শা রহমান ব্যাক্তিগত ১২ রানে ফিরে যান। দ্বিতীয় উইকেটে ১৬ রানের পার্টনারশীল গড়ে তোলেন শামীমা ও ফারজান। তবে শামীমা ২৩ বল থেকে ৩৩ রান করে ফিরেন। কিন্তু দ্রুতই তার জয়গায় ব্যাট করতে নামা নিগার সুলতানা ১ রানে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ।
এ সময় ভারতের বিপক্ষে অভিষেক জয়ের দায়িত্বটা কাঁধে তুলে নেন ফারজানা। তিনি রুমানা আহম্মেদকে নিয়ে নতুন জুটি গড়ে তোলেন। তাদের হার না মানা ৯৩ রানের পার্টনারশীপে জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে ফারজানার অবদান ৪৬ বল থেকে ৫২ রান আর রুমানা ৩৪ বল থেকে ৪২ রানে অপরাজীত থেকে যান।
বল হাতে বাংলাদেশের রুমানা আহমেদ ৩টি উইকেট নেন। ১টি উইকেট নেন সালমা খাতুন। বাকি তিনটি উইকেট আসে রান আউটের খাত থেকে।
আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে। আর ৯ জুন শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া।




