218315

‘সম্পর্কের বিষয়টি প্রকাশ করা উচিত হয়নি’

স্পোর্টস ডেস্ক।। পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক ছিল- এমন মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেন আরশি খান। বিতর্কে থাকেতেই যেন পছন্দ করেন এই আফগান বংশোদ্ভুত ভারতীয় মডেল।

ভারতের জনপ্রিয় টিভি বিগ বস ১১-এর প্রতিযোগী ছিলেন আরশি খান। তবে তার আগে থেকেই আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। আরশি নিজেই টুইট করে বলেন, আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। তার কাছে এটা ভালবাসাই। কারও শয্যাসঙ্গী হতে গেলে কি সংবাদমাধ্যমের অনুমতি নিতে হবে?

তার এই টুইটের পর রীতিমতো বিতর্ক তৈরি হয়। ফের একবার সরব হয়েছেন আরশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পুরো বিষয়টি পরিষ্কার করেছেন। জানিয়েছেন, ভুল করেই তিনি এই টুইটটি করেছিলেন। আফ্রিদি তাকে নানা বিষয়ে সাহায্য করেছিলেন। এরকম স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে তার নাম জড়ানো উচিত হয়নি।

ad

পাঠকের মতামত