218216

বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

 

দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। দুই ওপেনারের দারুণ শুরুর পর মিডল অর্ডারে সামিউল্লাহ শেনওয়ারি ও শফিকুল্লাহ করলেন ঝড়ো ব্যাটিং। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানদের স্কোর দাঁড়াল ১৬৭ রান। জিততে হলে সাকিব আল হাসানের দলকে এম্যাচে করতে হবে ১৬৮ রান।

দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ওসমান গনির ব্যাটে ভালো শুরু পায় আফগানিস্তান। ৮.৩ ওভারে ৬২ রান যোগ করে এই জুটি। রুবেল হোসেন শেষ পর্যন্ত জুটি ভাঙেন। ২৬ রান করা গনিকে ফেরান পরিস্কার বোল্ড করে। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেওয়া শাহজাদকে ফেরান সাকিব। ৪০ রান করেন এই ওপেনার। এরপর মাহমুদউল্লাহর জোড়া আঘাতে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ১৪তম ওভারে বল করতে এসে তুলে নেন নাজিবুল্লাহ জাদরান (২) ও মোহাম্মদ নবীকে (০)।

ad

পাঠকের মতামত