218053

লস এঞ্জেলসের ব্যস্ত রাস্তায় প্লেনের জরুরী অবতরণ (ভিডিও)

নিউজ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসের একটি মহাসড়কে প্রতিদিনের মত করেই চলছিল যানবাহন। হটাত করেই রাস্তার ওপর দিয়ে একটি ছোট বিমান উড়তে দেখা যায়। কিছুদূর যেতেই এই বিমানটি সেই মহাসড়কের মধ্যেই অবতরণ করে। ঠিক এমনই একটি অবাক করার মত ভিডিও একজন মহিলা তার গাড়ির ড্যাশক্যামে ধারণ করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রকাশ করা একটি প্রতিবেদনে সেই ভিডিওটি তুলে ধরা হয়। সেই ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের তারের নিচ দিয়ে এবং সড়কের খুবই কাছ দিয়ে উড়তে থাকা এই বিমানটি কোন দুর্ঘটনা ছাড়াই অবতরণ করতে সক্ষম হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একজন কর্মকটা জানান, ক্যালিফোর্নিয়ার জন ওয়েন বিমানবন্দর থেকে উড়াল দেয় এই কেসনা ১৭২ বিমানটি। এসময় এই ছোট বিমানটিতে শুধুমাত্র পাইলট অবস্থান করছিলেন। কিছুদূর যেতেই এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জরুরী অবতরণ করতে বাধ্য হয় এই বিমানটির পাইলট। এই অবতরণে কোন দুর্ঘটনা ঘটেনি।

এসময় প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের এতো কাছ দিয়ে উড়লেও এটি সত্যি অবাক করার মত বিষয় যে কোন দুর্ঘটনা ঘটেনি। এই সড়কটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার অন্যতম ব্যস্ত একটি সড়ক, এবং সারাদিনই এখানে বহুসংখ্যক গাড়ি চলাচল করে থাকে। এছাড়াও এখানকার বিদ্যুতের তারগুলো সড়কের খুবই কাছাকাছি রয়েছে। এতো কিছুর পরেও দক্ষতার সঙ্গে সবকিছু সামাল দিয়ে কোন দুর্ঘটনা ছাড়াই এই বিমানটি অবতরণ করিয়েছেন, যার জন্য তাকে আশেপাশের সকলেই বাহবা দিয়েছে।

পাইলটের দক্ষতার জন্য তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সূত্র : দ্য সান, বিবিসি

ad

পাঠকের মতামত