218034

আগামী বছর বিয়ে করছেন শাকিব খান!

বিনোদন.কম।। আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই। স্থির মানুষ হতে চাই। এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার। এবার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যখানে দৃশ্যমান বিভক্তি টানতে চাই। কাজের জন্য শোবিজ দুনিয়া আর ব্যক্তিজীবনে অন্য ভুবনে বাস করতে চাই। এবার আমি যার সঙ্গে জীবন বাঁধব সে হবে শোবিজ নয়, অন্য ভুবনের বাসিন্দা। তার সুখের জন্য আমার সব প্রাচুর্য আর ভালোবাসা নিংড়ে দেব। বিনিময়ে চাইব একটু শান্তি আর সুখ।

বর্তমান সময়ে আমার হাতে থাকা সব কাজ গুছিয়ে এনে আগামী বছর নতুনরূপে নিজেকে সাজাতে চাই। অন্য এক শাকিব খানে পরিণত হতে চাই। এর জন্য দরকার মন বোঝার মতো একজন পথচলার সাথী। যে সারাদিন আমার মনটাকে শান্তিতে ভরিয়ে রাখবে।

ad

পাঠকের মতামত