218025

আমরা ঝড়ের জন্যই নেমেছি, কাল বৈশাখের ঝড়

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী বলেছেন, “ভারতের ডাল-ভাত, নুন খেয়েছি। এর মানে সবকিছু দিয়ে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যা দিয়ে এসেছি চিরদিন মনে রাখবেন।’ ঠাণ্ডা বাতাস থাকলে ঝড় উঠতে পারে। আমরা সেই ঝড়ের জন্যই নেমেছি। কাল বৈশাখের ঝড়।”

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ‘ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ‘বর্তমান রাজনীতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন’ শীর্ষক গোল টেবিল আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এই নেতা।

বি. চৌধুরী বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে। আমরাও চাই মাদকমুক্ত বাংলাদশ। কিন্তু একটি স্বাধীন দেশের নাগরিককে পাখির মত গুলি করার অধিকার কেউ চায় না। এদেশে গুম হয়ে যায়, খবর হয় না। মুক্তিযুদ্ধে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে। আর রক্তাক্ত হতে চায় না তারা। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। এগুলি কি সরকার জানে না।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এসব কিছুর বিচার হব। বাংলাদেশের সকল নিপীড়িত মানুষর ঐক্য হবো যুক্তফ্রটর মাধ্যমে।’
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার দেশের গণতন্ত্র নিয়ে ভারতের এত দৌড়ঝাপ কেন? ভারতকে প্রধানমন্ত্রী দুঃখের সাথে বলেছেন কী না দিয়েছি। উনি বললেন দিয়েছি অনেক দিয়েছি, আর কত! ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলী নিজেই বলেছেন, ২৫ হাজার কোটি টাকার ব্যয় কমেছে হাসিনার কারণে।’
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন, এরই প্রভাব একরামুল হত্যা। পুলিশের এখন নতুন বাণিজ্য দরকার। জজ সাহেবদের পাঁচ মাস ছুটি দরকার। এখনও সেই ব্রিটিশ আমলেই চলছে কোট অ্যাডমিনিস্ট্রেশন। আমি বিচার বিভাগের বিচার দাবি করছি।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক হুমায়ুন কবীর হিরু, মুক্ত রাজনৈতিক আন্দোলনের সভাপতি স্বরূপ হাসান শাহীন, সামাজিক শক্তির আহ্বায়ক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুল্লাহ প্রমুখ।

ad

পাঠকের মতামত