217767

‘এটা কিং খানের ম্যাজিক’ (ভিডিও)

 

সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত নতুন সিনেমা ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। এই ছবির দ্বিতীয় গান ‘গোলাপি গোলাপি’ প্রকাশ হয়েছে। গত বুধবার (৩০ মে) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। এর মাত্র ৩২ ঘন্টার মধ্যেই গানটি উপভোগ করেছে ১ মিলিয়নের বেশি দর্শক।

এতো অল্প সময়ে ‘গোলাপি গোলাপি’ গানের দারুণ সাড়ায় মুগ্ধ এর গায়ক ও সংগীত পরিচালক আকাশ সেন। ভিডিও বার্তা দিয়ে জানালেন তার অনুভূতির কথা। আকাশ বলেন, সবাই আমাকে জিজ্ঞেস করছিলো যে, এ বছরের ঈদের কী ধামাকা? আশা করি শ্রোতারা সেই ধামাকা গান পেয়ে গেছে। কিং খানের ঠোঁটে অনেক দিন পর আমার একটা গান এসেছে। আমি খুবই এক্সাইটেড।

আকাশ আরো বলেন, ‘গোলাপি গোলাপি’ গানটি রিলিজ হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে। এটা একটা নতুন চ্যানেল, যার সাবস্ক্রাইবার এখনো ৫০ হাজারও হয়নি। এরই মধ্যে গানটি বিপুল পরিমাণ দর্শক উপভোগ করেছে। এটা জাস্ট কিং খানের ম্যাজিক। এবং আমি খুবই খুশি যে, অনেক দিন পর কিং খানের সঙ্গে আমার একটা গান এলো।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এতে শাকিব-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু ও কাজী হায়াত প্রমুখ। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে।

‘গোলাপি গোলাপি’ গানের লিংক:

ad

পাঠকের মতামত