‘ঝুমা বৌদি’ হয়ে এলেন মোনালিসা
সাড়া ফেলে দিয়েছিল। অরপর আবার আসে এই সিরিজের দ্বিতীয় পর্ব। হইচই অ্যাপে এখন দেখা যাচ্ছে এই সিরিজের দ্বিতীয় মওশুমের ঘটনাবলী। এসেছে ‘দুপুর ঠাকুরপো’। আর সেখানেই সম্মোহিত করছেন ঝুমা বৌদি। উল্লেখ্য, ঝুমা বৌদির ভূমিকায় অভিনয় করছেন বিগ বস প্রতিযোগী তথা অভিনেত্রী মোনালিসা। তাঁর নতুন ভিডিও এদিন প্রকাশিত হয়।
ভোজপুরী ফিল্মে মোনালিসা অন্যতম খ্যতনামা অভিনেত্রী। ‘ ২০০৮ সালে ভোজপুরী ফিল্ম ‘ ভোলে শঙ্কর’ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করেন মোনালিসা। ভোডপুরী ফিল্মে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। দুপুর ঠাকুরপো সিজন ২’ -এ বিভিন্ন ঘটনায় তাঁর কীর্তিকাণ্ডই এই সিরিজের মূল উপজীব্য়।
উল্লেখ্য, দুপুর ঠাকুরপোদের মোনালিসা ছাড়াও দেওরদের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রজিৎ মজুমদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, সৌমেন্দ্র ভট্টাচার্য, কার্তিকে ত্রিপাঠি, তৌফিক আহমেদ সহ অন্যান্যরা।




