217517

নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন শবনম ফারিয়া

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এই গুঞ্জন আরও জোরালো হয় ফেসবুকে শবনম ফারিয়া ও এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর কিছু ছবি ছড়িয়ে পড়লে। যদিও ফারিয়া বিষয়টিকে নিছক গুজব বলেই মন্তব্য করেছেন গণমাধ্যমের কাছে।

শবনম ফারিয়া ও তার কথিত স্বামী হারুনুর রশীদের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ার পর ফারিয়ার বিয়ে বিষয়ক সংবাদ প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম। আর সেই সংবাদ পড়ে রাগের মাথায় ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই পোস্টে অশ্লীল ও আপত্তিকর ভাষাও ব্যবহার করেছিলেন তিনি। যদিও ৩১ মে তিনি সেই ফেসবুক পোস্ট নিয়ে বেশ অনুতপ্ত হয়েছেন বলে জানান নায়িকা।

৩১ মে অভিনেত্রী শবনম ফারিয়ার তার একটি স্ট্যাটাসের মাধ্যমে দু:খ প্রকাশ করেন।

ফারিয়া তার স্ট্যাটাসে লিখেন, ‘গতকাল সকালে রাগের মাথায় আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কারণ, সকাল থেকে একের পর এক আমার কাছে ফোন আসছিল। এতে আমি খুব বিব্রত ও বিরক্ত হয়ে পড়ি। কাজে মনোযোগী হতে পারছিলাম না। ডিরেক্টর বিরক্ত হচ্ছিল, ডায়লগ ডেলিভারিতে সমস্যা হচ্ছিল, আত্মীয় স্বজনরাও ফোন দেওয়া শুরু করেছে, সে সময় অনেকটা বাধ্য হই ফেসবুকে স্ট্যাটাস দিতে।

কিন্তু আমার লেখাটায় রাগের বসে দু-একটি নেগেটিভ শব্দ ব্যবহার হওয়ায় অন্যান্যদের উপর প্রভাব পড়েছে। এর জন্য আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি। সে সময় আমি মাথা ঠান্ডা রেখে গুছিয়ে স্ট্যাটাস লিখতে পারিনি কিংবা সুযোগও হয়নি। আমি আগেও বলেছি এখনো বলছি, সংবাদকর্মী ও একজন শিল্পী একে অন্যের পরিপূরক।

তবে হ্যাঁ, যারা আমার বারবার অনুরোধের সত্ত্বেও নিউজটা শেয়ার করেছেন, রসিয়ে খবর প্রকাশ করেছেন আমি সত্যি তাদের প্রতি এখনো বিরক্ত।

আমার শুভাকাঙ্ক্ষীদের বলছি, পাশে থাকার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। দোয়া রাখবেন।’

ad

পাঠকের মতামত