217441

‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়’

 

চলতি মাসের ৮ মে শিখ ধর্মের রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। বিয়ের পর হানিমুন। এরপর কান চলচ্চিত্র উৎসব, আর সেটা শেষ হতেই ছবির প্রচারণায় ব্যস্ত হয়ে পড়া। তাকে কখনো বিমানবন্দরে, কখনো লন্ডনের রাস্তায়, কখনো আবারও দিল্লির রাস্তায় দেখা যাচ্ছে। সব মিলিয়ে শশুর বাড়িতে সেই ভাবে সময়ই কাটাননি সোনম কাপুর।

আর বিয়ের এক মাস না যেতেই কি না বললেন ‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়’। তাহলে শশুর বাড়ি ছেড়ে কি সোনম স্বামী আনন্দকে নিয়ে আলাদা থাকবেন?

সম্প্রতি ‘বীরে দি ওয়েডিং’ ছবির এর প্রচারে সোনমকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও মন খুলেই জবাব দেন সোনম। বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ির জন্য নাকি সময়ই দিতে পারছেন না?

এমন প্রশ্নের উত্তরে সোনম বলেন, ‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়। আমি যখন থেকে আনন্দের সঙ্গে আছি, তখন থেকে ওর বাড়িটা আমার বাড়ি। শ্বশুরবাড়ি বলে কখনও ভাবিনি।,’

‘বীরে দি ওয়েডিং’তে সোনমের সঙ্গে কারিনা কাপুর খান, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা রয়েছেন। ছবির প্রচারণায় এদের সঙ্গেই ব্যস্ত সময় কাটছে সোনমের।

ad

পাঠকের মতামত