217079

ব্রিজের দেয়াল ভেঙ্গে বরযাত্রীবাহী ট্রাক খাদে, নিহত ২০

ভারতের মধ্যপ্রদেশে বরযাত্রীবাহী একটি ট্রাক ব্রিজের দেয়াল ভেঙ্গে খাদে পড়ে ২০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩০ জন।

গতকাল মঙ্গলবার রাতে বরযাত্রী নিয়ে ওই ট্রাকটি ভোপাল থেকে ৫৭০ কি.মি. দূরত্বে সিধি জেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ট্রাকটি সিধি জেলার সন নদীর জোধার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি ব্রিজের দেয়াল ভেঙ্গে একশ ফুট নিচে শুকনো নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ১৫জন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহতদের স্থানীয় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলমান আছে। এখনো অনেকে আটকা পরে আছেন বলে ধারণা করছেন তারা।

এদিকে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এর আগে গত সপ্তাহে হিমালয় পাদদেশে স্কুল বাস একটি খাদে পড়ে ৩০ জন নিহত হয়। এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী ছিলো বলে জানিয়েছে এনডিটিভি।

ad

পাঠকের মতামত