রাজ-শুভশ্রীর পহেলা বৈশাখ কেমন কাটল?
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
বিনোদন ডেস্ক।। টালিপাড়ার ইন্টারেস্টিং গসিপ গুলোর মধ্যে একটা বিষয় রাজ-শুভশ্রী। তাদের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে ঠিকই তবে নবদম্পতিকে নিয়ে উৎসাহ কিন্তু একটুও কমেনি। কোথায় যাচ্ছেন, কী করেছেন, ভ্যাকেশনে গেলেন না হানিমুনে, তাদের সোশ্যাল সাইটে আকুল হয়ে বসে থাকেন অনুরাগীরা কখন কী আপডেট পাওয়া যায় সেই ভেবে।
এবার আশানুরূপ ফলও পেল ভক্তরা। রেজিস্ট্রি বিয়ের পর প্রথম পহেলা বৈশাখ। সেই নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। নিজেদের ভক্তকূলকে হতাশ করেন কি করে এই স্টার কাপল। তাই রিটুইট করলেন নববর্ষের একটি পোস্ট। ছবিতে বাঙালিয়ানার সাজে মেতেছেন রাজ এবং তার অর্ধাঙ্গিনী। আর সেই ছবি এখন রীতিমত ভাইরাল।
এক পার্বন উৎসবে আমন্ত্রিত ছিলেন এই নবদম্পতি। লাল পাড় সাদা শাড়ি আর সিম্পল গয়না। ব্যস! বাজিমাত নায়িকার। এতেই কুপকাত ভক্তরা। কম যান না রাজও। বাঙালি স্টাইলে ধুতি-পাঞ্জাবি পরে মন কেড়েছেন অসংখ্য যুবতীর। ট্র্যাডিশনাল সাজে দুজন কিন্তু টেক্কা দিচ্ছেন বাকি কাপলদের। বলাই যায় উৎসবের মূল আকর্ষণ নিউলি এনগেজড এই কাপল।




